দৈনিক সংবাদ দিগন্ত

ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গত ৪ জুন রাতে বদরুদ্দীন জামানের বাড়িতে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির লোহার গেট ও দরজায় কোপানোর পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।আরও  পড়ুন,  রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচিঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।অভিযানে গ্রেপ্তার করা হয় সাথী বেগম, শামীম, আরিফ ও আসলামকে। একই সঙ্গে হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন গ্রেপ্তার