দৈনিক সংবাদ দিগন্ত

ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন গ্রেপ্তার

প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, নারীসহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গত ৪ জুন রাতে বদরুদ্দীন জামানের বাড়িতে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির লোহার গেট ও দরজায় কোপানোর পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

আরও  পড়ুন,  রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।অভিযানে গ্রেপ্তার করা হয় সাথী বেগম, শামীম, আরিফ ও আসলামকে। একই সঙ্গে হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গ্রেপ্তার প্রতিবেশী হামলা-ভাঙচুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত ৭টি রামদা, একটি কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গত ৪ জুন রাতে বদরুদ্দীন জামানের বাড়িতে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির লোহার গেট ও দরজায় কোপানোর পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

আরও  পড়ুন,  রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।অভিযানে গ্রেপ্তার করা হয় সাথী বেগম, শামীম, আরিফ ও আসলামকে। একই সঙ্গে হামলার সময় লুট করে নেওয়া একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত