দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।রোববার থেকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে মেট্রোরেলের সেবা সময়। নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে।এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

আরও  পড়ুন , অপরাধ দমনে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫২

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইতিবাচক ফল পাওয়ার পর আজ থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।তবে প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে মাত্র একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালিত হবে। ফলে এ সময়ে ট্রেন চলাচলের ব্যবধান থাকবে ১০ মিনিট।এদিকে সোমবার থেকে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন, যা গণপরিবহনে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।যাত্রীদের সুবিধা বাড়াতে ভবিষ্যতে আরও সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , শাহজালাল বিমানবন্দরে ফের আগুন, পুরোনো প্রশ্নে নতুন বিতর্ক

বিষয় : মেট্রোরেল সময়সূচি যাতায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়িয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।রোববার থেকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে মেট্রোরেলের সেবা সময়। নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে।এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

আরও  পড়ুন , অপরাধ দমনে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫২

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইতিবাচক ফল পাওয়ার পর আজ থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।তবে প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে মাত্র একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালিত হবে। ফলে এ সময়ে ট্রেন চলাচলের ব্যবধান থাকবে ১০ মিনিট।এদিকে সোমবার থেকে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন, যা গণপরিবহনে অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।যাত্রীদের সুবিধা বাড়াতে ভবিষ্যতে আরও সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও  পড়ুন , শাহজালাল বিমানবন্দরে ফের আগুন, পুরোনো প্রশ্নে নতুন বিতর্ক

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত