দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

অপরাধ দমনে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫২

অপরাধ দমনে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় সবচেয়ে বেশি ২০ জন, 

আরও  পড়ুন, শাহজালাল বিমানবন্দরে ফের আগুন, পুরোনো প্রশ্নে নতুন বিতর্ক

তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, উত্তরখানে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ

বিষয় : অভিযান পুলিশ অপরাধ দমন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

অপরাধ দমনে তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫২

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন থানার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় সবচেয়ে বেশি ২০ জন, 

আরও  পড়ুন, শাহজালাল বিমানবন্দরে ফের আগুন, পুরোনো প্রশ্নে নতুন বিতর্ক

তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন, উত্তরখানে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন দগ্ধ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত