দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চট্টগ্রামে শেষ রাতের নিস্তব্ধতা ভাঙল গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯ জন

চট্টগ্রাম নগরীর হালিশহরে ভোরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতভর গ্যাসের চুলার চাবি খোলা থাকায় বাসার ভেতরে গ্যাস জমে যায়। ভোরে রান্নাঘরে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। এতে বাসায় থাকা শিশুসহ ৯ জন গুরুতরভাবে দগ্ধ হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মো. মকবুল জানান, সেহরির কিছুক্ষণ আগে হঠাৎ রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক জানান, ভোরে শিশুসহ দগ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয় : চট্টগ্রাম বিস্ফোরণ অগ্নিদগ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রামে শেষ রাতের নিস্তব্ধতা ভাঙল গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯ জন

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর হালিশহরে ভোরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এলাকার এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতভর গ্যাসের চুলার চাবি খোলা থাকায় বাসার ভেতরে গ্যাস জমে যায়। ভোরে রান্নাঘরে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে। এতে বাসায় থাকা শিশুসহ ৯ জন গুরুতরভাবে দগ্ধ হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মো. মকবুল জানান, সেহরির কিছুক্ষণ আগে হঠাৎ রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধরা সবাই একই পরিবারের সদস্য। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আশিক জানান, ভোরে শিশুসহ দগ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত