দৈনিক সংবাদ দিগন্ত

আইএসের নতুন হুমকি সিরিয়ার আল-শারার সরকারের লক্ষ্য

ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। শনিবার প্রকাশিত এক অডিও বার্তায় এই আহ্বান জানায় আইএসের মুখপাত্র। এটি প্রায় দুই বছর পর তার প্রথম অডিও বার্তা।অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা এ অডিও বার্তায় আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় আইএসের সদস্যদের ‘নতুন সিরীয় শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ‘এটিকেই অগ্রাধিকার’ দিতে হবে।আল-আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে।

আরো পড়ুন , বিরল খনিজ নিয়ে ভারত-ব্রাজিল চুক্তি বাণিজ্যে নতুন অধ্যায়

 সে সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস–সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতায় আসে। অতীতে আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে আল-শারার সম্পর্ক ছিল। তবে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আল-শারা সরকার তাদের উগ্রপন্থী অতীত থেকে সরে এসে একটি মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে।২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ইরাক ২০১৭ সালে আইএসকে পরাজিত করে। এর দুই বছর পর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে আইএস পরাজিত হয়।

বিষয় : হুমকি অংশগ্রহণ আইএস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আইএসের নতুন হুমকি সিরিয়ার আল-শারার সরকারের লক্ষ্য

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। শনিবার প্রকাশিত এক অডিও বার্তায় এই আহ্বান জানায় আইএসের মুখপাত্র। এটি প্রায় দুই বছর পর তার প্রথম অডিও বার্তা।অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা এ অডিও বার্তায় আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় আইএসের সদস্যদের ‘নতুন সিরীয় শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে এবং ‘এটিকেই অগ্রাধিকার’ দিতে হবে।আল-আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারিতে।

আরো পড়ুন , বিরল খনিজ নিয়ে ভারত-ব্রাজিল চুক্তি বাণিজ্যে নতুন অধ্যায়

 সে সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস–সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতায় আসে। অতীতে আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে আল-শারার সম্পর্ক ছিল। তবে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আল-শারা সরকার তাদের উগ্রপন্থী অতীত থেকে সরে এসে একটি মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে।২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ইরাক ২০১৭ সালে আইএসকে পরাজিত করে। এর দুই বছর পর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে আইএস পরাজিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত