দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে উপজেলা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে ফুল, কালো ব্যাজ ও ব্যানার নিয়ে মানুষ শহীদদের স্মরণে একুশের গান গেয়ে শ্রদ্ধা জানান।এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ পরিচালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

বিষয় : নারায়ণগঞ্জ শ্রদ্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে উপজেলা জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সোনারগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। হাতে ফুল, কালো ব্যাজ ও ব্যানার নিয়ে মানুষ শহীদদের স্মরণে একুশের গান গেয়ে শ্রদ্ধা জানান।এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ পরিচালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সার্বিক নিরাপত্তায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x