দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

৩ দশক পলাতক থাকার পর রংপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামিকে দীর্ঘ ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৩-এর একটি বিশেষ অভিযানে রংপুর জেলার বদরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম শফি উদ্দিন (৬০)। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বদরগঞ্জ পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য র‌্যাব অফিস থেকে জানানো হয়।

বদরগঞ্জ জোনাল অফিস, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে পাকা সড়কের ওপর চালানো এই অভিযানে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি শফি উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব । র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শফি উদ্দিন রংপুর জেলার মিঠাপুকুর থানার একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে মিঠাপুকুর থানার বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন, চুয়াডাঙ্গায় রেললাইনের অংশ ছিটকে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা

প্রায় তিন দশক ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় ধরা পড়তে হয় তাকে। গ্রেপ্তারকৃত শফি উদ্দিনের পিতার নাম মৃত কফিল উদ্দিন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খামার কুর্শা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাব সূত্র আরও জানায়, হত্যা, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেপ্তার রংপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

৩ দশক পলাতক থাকার পর রংপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত