দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

মহেশপুরে সরকারি জমি দখল করে আবারও দোকান ঘর নির্মান

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পুড়াপাড়া বাজারে সরকারি খাস জমি দখল করে আবারও অবৈধ ভাবে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের সুযোগ নিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতারাতি এই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাজারের সাধারণ হাটের ইজারাদার আব্দুল আলিম ১৭ ফেব্রুয়ারি মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, যশোরের চৌগাছা উপজেলার খড়িঞ্চা গ্রামের গোলাম হোসেনের ছেলে সুমন হোসেন পুড়াপাড়া বাজারের সরকারি খাস জমিতে অবৈধ ভাবে দখল করে পাকা ঘর নির্মাণ করেছেন। স্থানীয়দের দাবি, নির্বাচনের ব্যস্ত তাকে কাজে লাগিয়ে প্রশাসনের নজর এড়াতে অত্যন্ত দ্রুততার সাথে ছাদ

ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। গত বুধবার দুপুরে পুড়াপাড়া বাজারে গিয়ে দেখা যায়, নির্মানাধিন ঘরের ছাদ চারিদিকে ছালার বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে নতুন ঢালাইয়ের বিষয়টি কারো নজরে না আসে। ব্যাবসায়ীরা জানান, অবৈধভাবে ঘর নির্মানের সময় তাকে মৌখিক ভাবে নিষেধ ও সতর্ক করা হয়েছিল। তবে দখলকারী সুমন হোসেন কারো কোনো কথা তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

এ বিষয়ে অভিযুক্ত সুমন হোসেনের কাছে জমির বৈধ কোনো কাগজপত্র (ডিসিআর) দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। উল্টো সাফাই গেয়ে তিনি বলেন,সবাই ছাদের দোকান করছে,তাই আমিও করেছি। পুড়াপাড়া বাজারের সাধারণ ব্যবসায়ীদের দাবি, এভাবে সরকারি খাস জমি দখল হতে থাকলে বাজারের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হবে এবং শৃঙ্খলা বিঘ্নিত হবে। তারা অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই সরকারি জমিতে পাকা ছাদ দিয়ে দোকানঘর তোলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহাম্মেদের মুঠো ফোনে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেন নি।

বিষয় : ঝিনাইদহ মহেশপুর নির্মান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মহেশপুরে সরকারি জমি দখল করে আবারও দোকান ঘর নির্মান

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত