দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।

আরো পড়ুন , রমজানকে সামনে রেখে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মুফতি আমির হামজার

 র‌্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি  বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : উদ্ধার বুপ্রেনরফি র‌্যাব-১২

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।

আরো পড়ুন , রমজানকে সামনে রেখে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মুফতি আমির হামজার

 র‌্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি  বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত