দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানকে সামনে রেখে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মুফতি আমির হামজার

মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।১৬-০২-২০২৬ (সোমবার) এক বক্তব্যে তিনি বলেন, রমজান রহমত, বরকত ও সংযমের মাস। অথচ প্রতি বছর এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করেন। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হয়, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, “রমজান মাসে মানুষের ব্যয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ সুযোগে যদি কেউ মুনাফার জন্য বাজার অস্থিতিশীল করেন, তা কঠোরভাবে দমন করা হবে। ভোক্তার স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন,

আরো পড়ুন , মানবপাচারের সন্দেহে টেকনাফে উদ্ধার অভিযান,১৫ জন উদ্ধার

 “কুষ্টিয়া–৩ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা একটি আমানত। বাজার নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় আমি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আমাকে কাজ করার সুযোগ দিন—ইনশাআল্লাহ দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।”

তিনি ব্যবসায়ী মহল, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত মুনাফার চেষ্টা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।স্থানীয় সচেতন মহল মনে করছে, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এ ক্ষেত্রে প্রশাসনিক নজরদারি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম সক্রিয় রাখা জরুরি বলে মত দেন 

বিষয় : হুঁশিয়ারি সিন্ডিকেট মূল্যবৃদ্ধি সিন্ডিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রমজানকে সামনে রেখে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি মুফতি আমির হামজার

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।১৬-০২-২০২৬ (সোমবার) এক বক্তব্যে তিনি বলেন, রমজান রহমত, বরকত ও সংযমের মাস। অথচ প্রতি বছর এ সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করেন। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হয়, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য।

তিনি বলেন, “রমজান মাসে মানুষের ব্যয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ সুযোগে যদি কেউ মুনাফার জন্য বাজার অস্থিতিশীল করেন, তা কঠোরভাবে দমন করা হবে। ভোক্তার স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন,

আরো পড়ুন , মানবপাচারের সন্দেহে টেকনাফে উদ্ধার অভিযান,১৫ জন উদ্ধার

 “কুষ্টিয়া–৩ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা একটি আমানত। বাজার নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় আমি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। আমাকে কাজ করার সুযোগ দিন—ইনশাআল্লাহ দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।”

তিনি ব্যবসায়ী মহল, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত মুনাফার চেষ্টা থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।স্থানীয় সচেতন মহল মনে করছে, রমজানকে সামনে রেখে বাজার তদারকি জোরদার করা হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এ ক্ষেত্রে প্রশাসনিক নজরদারি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম সক্রিয় রাখা জরুরি বলে মত দেন 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত