দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন সময়সীমা ব্যবসায়ীদের স্বস্তি

প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। প্র

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সুযোগ পাবে ৬১ প্রতিষ্ঠান। ৮ ফেব্রুয়ারি আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আলাদা করে এ চিঠির অনুলিপি দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও।প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা শেষ হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এখন সময় বাড়ানো হলো।

আরো পড়ুন , রমজানের শিক্ষা সমাজে কল্যাণ ও ন্যায়ের পথ দেখার অনুপ্রেরণা : প্রধান উপদেষ্টা

সুগন্ধি চাল রপ্তানির শর্ত হিসাবে চিঠিতে বলা হয়েছে, প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চালের দাম পড়বে ১৯৫ টাকা।অন্য শর্তের মধ্যে রয়েছে অনুমোদিত পরিমাণের বেশি চাল কেউ রপ্তানি করতে পারবে না। আর প্রতিটি চালান জাহাজিকরণ শেষে রপ্তানিসংক্রান্ত সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজে রপ্তানি না করে অন্যের মাধ্যমে রপ্তানি করতে পারবে না বা সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।

বিষয় : রপ্তানি ডলার সুগন্ধি চাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন সময়সীমা ব্যবসায়ীদের স্বস্তি

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সুযোগ পাবে ৬১ প্রতিষ্ঠান। ৮ ফেব্রুয়ারি আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে আলাদা করে এ চিঠির অনুলিপি দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও।প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা শেষ হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এখন সময় বাড়ানো হলো।

আরো পড়ুন , রমজানের শিক্ষা সমাজে কল্যাণ ও ন্যায়ের পথ দেখার অনুপ্রেরণা : প্রধান উপদেষ্টা

সুগন্ধি চাল রপ্তানির শর্ত হিসাবে চিঠিতে বলা হয়েছে, প্রতি কেজি চালের রপ্তানি মূল্য হতে হবে কমপক্ষে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চালের দাম পড়বে ১৯৫ টাকা।অন্য শর্তের মধ্যে রয়েছে অনুমোদিত পরিমাণের বেশি চাল কেউ রপ্তানি করতে পারবে না। আর প্রতিটি চালান জাহাজিকরণ শেষে রপ্তানিসংক্রান্ত সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এ অনুমোদন কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজে রপ্তানি না করে অন্যের মাধ্যমে রপ্তানি করতে পারবে না বা সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত