দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের শিক্ষা সমাজে কল্যাণ ও ন্যায়ের পথ দেখার অনুপ্রেরণা : প্রধান উপদেষ্টা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। 

আরো পড়ুন , গুলি ও হত্যা মামলায় হাবিবসহ ৫ আসামির রায় নির্ধারিত ৪ মার্চ

এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।

ড. মোহাম্মদ ইউনূস বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।

বিষয় : মুসলিম অনুপ্রেরণা সমাজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রমজানের শিক্ষা সমাজে কল্যাণ ও ন্যায়ের পথ দেখার অনুপ্রেরণা : প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। 

আরো পড়ুন , গুলি ও হত্যা মামলায় হাবিবসহ ৫ আসামির রায় নির্ধারিত ৪ মার্চ

এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।

ড. মোহাম্মদ ইউনূস বলেন, আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত