দৈনিক সংবাদ দিগন্ত

ইউক্রেন-রাশিয়া সংঘাতে উত্তেজনায় ড্রোন হামলায় নিহত ১

ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন।

ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেগ কিপার শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে।

আরো পড়ুন , পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু চালক নিহত

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে।জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

বিষয় : ড্রোন হামলা নারী নিহত ইউক্রেন-রাশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউক্রেন-রাশিয়া সংঘাতে উত্তেজনায় ড্রোন হামলায় নিহত ১

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেগ কিপার শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে।

আরো পড়ুন , পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু চালক নিহত

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে।জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত