দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ভোটে হেরে ওরা উম্মাদের মতো আচরণ করছে: আখতার হোসেন

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, নির্বাচনে পরাজিত পক্ষ ফলাফল মেনে নিতে না পেরে উন্মাদের মতো আচরণ করছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আখতার হোসেন অভিযোগ করেন, ভোটগ্রহণ ও গণনার সময় হারাগাছের বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। কেন্দ্রের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের মারধর করা হয়েছে এবং বিভিন্ন স্থানে ভোট কেনা-বেচা ও হুমকি-ধমকির ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন, চর চরিয়া আদর্শ গ্রাম ভোট কেন্দ্রে তাদের দুই কর্মীকে বিএনপির নেতাকর্মীরা থাপ্পড় মারে এবং পল্লী-মাড়ীতে লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। হারাগাছ মডেল কলেজের সামনে তাদের টেবিল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এত প্রতিকূলতার পরও জনগণের রায় ছিনতাই করতে পারেনি তারা। এখন পরাজয়ের বেদনা ভুলতে না পেরে, নানা অভিযোগ তুলছে। পরাজিত বিএনপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়ে আখতার হোসেন বলেন, (কাউনিয়া-পীরগাছা) তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারলে সেই অভিযোগ সত্য বলে মেনে নেবেন।

বৃহস্পতিবার হারাগাছ দরদী স্কুলের সামনে বিএনপি প্রার্থী ভরসার গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি দাবি করেন, প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা নিজেরাই এমদাদুল হক ভরসার গাড়ির গ্লাস ভেঙে তাদের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তিনি বলেন, ভরসা ভাইয়ের গাড়ির সামনে তিনটি পুলিশরে গাড়ি ছিল এবং পিছনে তিনটি আর্মির গাড়ি ছিল, এই অবস্থায় তার গাড়ি ভাঙ্গার নাটক কতটুকু যৌক্তিক সেই উত্তর, দেশবাসীর কাছে উন্মোচন করতে হবে।

তবে তিনি অভিযোগ করেন, বিএনপি পরাজয়ের পরও হামলা-হুমকি অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেলে, হারাগাছ পাইকার বাজার মোড়ে এলাকায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় করেন, এতে আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। নেতাকর্মীদের বাড়িঘরেও হামলার অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তিনি অভিযোগ করে বলেন, পীরগাছার কদমতলীতে একটি হাফেজি মাদ্রাসা ভাঙার চেষ্টা করেন লাঙল প্রতীকের প্রার্থী মাহবুবার রহমান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নির্বাচনের পরই পরিবহনে চাঁদাবাজি: ভিডিও ভাইরাল

এছাড়াও গত (১০ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সরেয়ার তলে, জাতীয় পার্টি কর্তৃক হামলায় আহত চিকিৎসাধীন সাইদ শামীমসহ অন্যান্যের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। শেষে তিনি বলেন, যত হুমকি-ধমকি আসুক, আমরা সহিংসতার পথ বেছে নেব না। জনগণের রায়ই আমাদের শক্তি। এ বিষয়ে, বিএনপি মনোনীত রংপুর ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, আমি দীর্ঘদিন ধরে এই ভোটের মাঠে কাজ করেছি, ভোটের ফলাফল কারচুপি করেছে এনসিপির প্রার্থী আখতার হোসেন। আমি আবার ভোট গণনার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত-‘নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।’

বিষয় : রংপুর আখতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোটে হেরে ওরা উম্মাদের মতো আচরণ করছে: আখতার হোসেন

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত