দৈনিক সংবাদ দিগন্ত

অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান

ভারতের ফরিদাবাদে অবস্থিত আল ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকির বিচারিক হেফাজত আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এটি অর্থ পাচারের মামলায় তাকে ২০২৫ সালের নভেম্বরে গ্রেফতার করা হয়। এ মামলার তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি বছরের ১৬ জানুয়ারি জাওয়াদ আহমেদ সিদ্দিকি ও আল ফালাহ ট্রাস্ট এর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ইডি। বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও কার্যক্রম পরিচালনা করে আসছে আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট।

এ ট্রাস্টের অধীনে থাকা মেডিকেল ইনস্টিটিউটের কয়েকজন ডাক্তার ১০ নভেম্বর দিল্লির রেড ফোর্টের বিস্ফোরণ এর সাথে যুক্ত বলে সন্দেহ করে ভারতীয় নিরাপত্তা সংস্থা। ডাক্তাররা বিস্ফোরণে জড়িত সন্ত্রাসী মডিউলের অংশ বলে অভিযোগ করা হয়। এরপরেই বিশ্ববিদ্যালয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে। পিএমএলএ এর অধীনে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ১৩৯ দশমিক ৯৭ কোটি টাকার সম্পদ সংস্থাটি সাময়িকভাবে জব্দ করেছে।

আরও পড়ুন, সৌদি-আমিরাতের মধ্যে এ বছর রমজানের চাঁদ নিয়ে কি রাজনীতি?

দিল্লির সাকেত আদালত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইডি বরাবরা নোটিশ জারির প্রেক্ষিতে সিদ্দিকির আবেদনের ভিত্তিতে চার্জশিট সম্পর্কিত নথি পর্যালোচনা করে এবং আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২৭ মার্চের জন্য নির্ধারিত হয়েছে।

বিষয় : ভারত চেয়ারম্যান কারাবন্দি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভারতের ফরিদাবাদে অবস্থিত আল ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকির বিচারিক হেফাজত আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এটি অর্থ পাচারের মামলায় তাকে ২০২৫ সালের নভেম্বরে গ্রেফতার করা হয়। এ মামলার তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি বছরের ১৬ জানুয়ারি জাওয়াদ আহমেদ সিদ্দিকি ও আল ফালাহ ট্রাস্ট এর বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ইডি। বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও কার্যক্রম পরিচালনা করে আসছে আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্ট।

এ ট্রাস্টের অধীনে থাকা মেডিকেল ইনস্টিটিউটের কয়েকজন ডাক্তার ১০ নভেম্বর দিল্লির রেড ফোর্টের বিস্ফোরণ এর সাথে যুক্ত বলে সন্দেহ করে ভারতীয় নিরাপত্তা সংস্থা। ডাক্তাররা বিস্ফোরণে জড়িত সন্ত্রাসী মডিউলের অংশ বলে অভিযোগ করা হয়। এরপরেই বিশ্ববিদ্যালয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে। পিএমএলএ এর অধীনে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ১৩৯ দশমিক ৯৭ কোটি টাকার সম্পদ সংস্থাটি সাময়িকভাবে জব্দ করেছে।

আরও পড়ুন, সৌদি-আমিরাতের মধ্যে এ বছর রমজানের চাঁদ নিয়ে কি রাজনীতি?

দিল্লির সাকেত আদালত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইডি বরাবরা নোটিশ জারির প্রেক্ষিতে সিদ্দিকির আবেদনের ভিত্তিতে চার্জশিট সম্পর্কিত নথি পর্যালোচনা করে এবং আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২৭ মার্চের জন্য নির্ধারিত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত