দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করতে কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (নির্বাচনি কারসাজি) করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এরপর ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন আসনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন আসনের নির্দিষ্টসংখ্যক কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়, যাতে কোন প্রার্থী কত ভোট পেতে চলেছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এই ফল ঘোষণার মধ্যে রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য একধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আমাদের কাছে।’

মাহদী আমিন জানান, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে। মাহদী আমিন উদাহরণ হিসেবে বলেন, শুধু ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬–সহ বেশ কিছু আসনে ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিলম্ব করা হচ্ছে।

আরও পড়ুন, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন ঢাকা-১৭ ও বগুড়া-৬–এ ইতোমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানান মাহদী আমিন। তিনি মনে করেন, নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করবে। ধানের শীষের প্রার্থীরা বিভিন্ন আসনে ইতোমধ্যে বিপুল ভোটে এগিয়ে আছেন বলেও দাবি করেন তিনি। ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

বিষয় : অভিযোগ ইঞ্জিনিয়ারিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করতে কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: বিএনপি

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করে আনতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (নির্বাচনি কারসাজি) করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এরপর ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন আসনে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিভিন্ন আসনের নির্দিষ্টসংখ্যক কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়, যাতে কোন প্রার্থী কত ভোট পেতে চলেছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এই ফল ঘোষণার মধ্যে রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য একধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আমাদের কাছে।’

মাহদী আমিন জানান, বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ্য যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে। মাহদী আমিন উদাহরণ হিসেবে বলেন, শুধু ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬–সহ বেশ কিছু আসনে ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হয়েছে। বিলম্ব করা হচ্ছে।

আরও পড়ুন, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন ঢাকা-১৭ ও বগুড়া-৬–এ ইতোমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানান মাহদী আমিন। তিনি মনে করেন, নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করবে। ধানের শীষের প্রার্থীরা বিভিন্ন আসনে ইতোমধ্যে বিপুল ভোটে এগিয়ে আছেন বলেও দাবি করেন তিনি। ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত