দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চট্টগ্রাম-৫, কুলগাঁও কেন্দ্রে আড়াই ঘণ্টায় মাত্র ২.৬২% ভোট

আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী।

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’ ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়। 

সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা। নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে। 

আরও পড়ুন, পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে ৩ জন আটক

এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।

বিষয় : চট্টগ্রাম ভোটকেন্দ্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চট্টগ্রাম-৫, কুলগাঁও কেন্দ্রে আড়াই ঘণ্টায় মাত্র ২.৬২% ভোট

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী।

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’ ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়। 

সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা। নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে। 

আরও পড়ুন, পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে ৩ জন আটক

এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত