দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না আজ। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, কোনো সংসদীয় আসনে নির্বাচনের আগে যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তবে সেই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (RPO) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন। ওই আসনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। নতুন তফসিলে যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন নেই।

তবে নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে এই সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন মো. আমিনুল ইসলাম। শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত।

আরও পড়ুন, কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

এই আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া পথে তিনি মারা যান। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। তার বয়স হয়েছিল ৫১ বছর।

বিষয় : ভোট স্থগিত শেরপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এই আসনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে না আজ। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সচিব জানান, কোনো সংসদীয় আসনে নির্বাচনের আগে যদি কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তবে সেই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (RPO) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন। ওই আসনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। নতুন তফসিলে যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন নেই।

তবে নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে এই সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন মো. আমিনুল ইসলাম। শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত।

আরও পড়ুন, কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

এই আসনে বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ পড়েন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া পথে তিনি মারা যান। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। তার বয়স হয়েছিল ৫১ বছর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত