দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আতিকুর রহমানের ব্যবহৃত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে তার ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী আতিকুর রহমান অভিযোগ করেন, ছাত্রদল নেতা আমিমুল, শাওন ও সোহেলসহ প্রায় ৩৫ জন এ হামলায় অংশ নেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, রাতের অন্ধকারে তার ওপর হামলার আশঙ্কা ছিল। ওই সময় তার ব্যবহৃত গাড়িতে তার ছোট ভাইসহ পাঁচজন যাচ্ছিলেন। হামলাকারীরা ধারণা করেন, তিনি গাড়িতে রয়েছেন এবং সেটি লক্ষ্য করে হামলা চালান। শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমার ছোট ভাই তাদের পায়ে ধরে বলেছে, আমাদের মারবেন না। তবুও রড ও হকিস্টিক দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার না হলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে বলে মন্তব্য করেন তিনি। হামলার প্রতিবাদে আতিকুর রহমান প্রথমে দলীয় নেতা-কর্মীদের শাপলা চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত ১টার দিকে তারা সরে যান।

আরও পড়ুন, বরিশালে কেন্দ্র ছাড়ায় দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থীর গাড়িতে হামলা ও তার ভাইকে আহত করার ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত সোহেলের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সদস্যসচিব সাদিকুর রহমান বলেন, নির্বাচনের আগের রাতে এ হামলা ভোটারদের ভয় দেখানো ও কেন্দ্র দখলের অপচেষ্টা হতে পারে। তার ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে ভোটের দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয় : হামলা এনসিপি কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৫

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত