দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

সিলেটে কেন্দ্র ঘিরে উত্তেজনা, দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে অবস্থান করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। এ অবস্থায় সিলেট-৪ আসনের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং অফিসার কেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়িতে যাওয়ায় স্থানীয়রা তাদের আটক করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দুই কর্মকর্তাকে আটক করা হয়। জনতার জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রিজাইডিং কর্মকর্তারা স্থানীয়দের জানান, তারা রাতের খাবার আনার জন্য আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়রা প্রশ্ন তোলেন, কেন্দ্র ছেড়ে অন্যের বাড়িতে যাওয়ার নিয়ম আছে কি না। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে জানা যায় দুই কর্মকর্তা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। পরে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে স্থানীয়রা তাদের ছেড়ে দেন। ভিডিওতে দেখা যায়, পুলিশ পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।

সিলেট-৩ আসনে উত্তেজনা

সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার একটি ভোট কেন্দ্রে ‘জালভোট’ দেওয়ার অভিযোগে ১১-দলীয় জোট ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ও মারামারি হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।স্থানীয়রা জানান, জামায়াতের আমির তারিকুল ইসলাম ও কয়েকজন কেন্দ্রে ঢুকলে বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন। প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। মুসলেহ উদ্দীন রাজু, ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, দাবি করেন, এটি পরিকল্পিত ঘটনা।

বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, রাত ১১টার দিকে ব্যালটে সিল মারা শুরু হয়েছিল, এটি একটি ‘ব্ল্যাক-ডে’। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, নেত্রকোণার সদর উপজেলার ভোটকেন্দ্রে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাতের আঁধারে কেন্দ্রের ভেতর ৩ পর্যবেক্ষক

সিলেট-১ আসনের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৩ পর্যবেক্ষককে জনতা আটক করে। ‘রিসভা বাংলাদেশ’ সংস্থার কার্ডধারী যুবকরা কেন্দ্রে প্রবেশ করলে হট্টগোল সৃষ্টি হয়। তারা নিজেদের আনসার পরিচয় দেন, তবে জনতা ও বিএনপি নেতাকর্মীদের চ্যালেঞ্জে নিজেদের পর্যবেক্ষক হিসেবে পরিচয় দেন।

পর্যবেক্ষকরা জানান, ৭২ ঘণ্টা কেন্দ্রে অবস্থান করার অনুমতি আছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র। সিলেট নগরীর শামীমাবাদ ও ৩নং ওয়ার্ডের কেন্দ্রে অজ্ঞাত ব্যক্তির প্রবেশের চেষ্টা লক্ষ্য করা যায়। বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মহানগর বিএনপি নেতারা ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

বিষয় : নির্বাচন অফিসার আটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিলেটে কেন্দ্র ঘিরে উত্তেজনা, দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত