দৈনিক সংবাদ দিগন্ত

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে  নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।২০২৬ সালের জানুয়ারী মাসের জরিপে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মুকসুদপুর থানার কর্মরত ওসি আবদুল্লাহ আল মামুন।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টায় গোপালগঞ্জ পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সমিতির সভায় বাংলাদেশ পুলিশের পক্ষে,আরো পড়ুন ,সিরাজদিখানে নিত্যপণ্যের বাজারে অভিযান চার ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ তাঁর হাতে পুরস্কার তুলে দেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ারেন্ট তামিলসহ থানার সার্বিক কার্যক্রম দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের অভিনন্দনে ভাসছেন ওসি আবদুল্লাহ আল মামুন।

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন ওসি আবদুল্লাহ আল মামুন