দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টায় তিন তরুণ আটক

সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন।

অতিরিক্ত উপকমিশনার জানান, তিনজন তরুণ রাতে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালালে স্থানীয় লোকজন বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ওই তিন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন তরুণ নিজেদের পর্যবেক্ষক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু রাতের বেলা কেন তাঁরা কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তাঁরা পর্যবেক্ষক কি না, কিংবা পর্যবেক্ষক হলে তাঁরা আইন লঙ্ঘন করেছেন কি না, সেসব খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি শান্ত।

এদিকে তিন তরুণের পর্যবেক্ষক পরিচয় দিয়ে কেন্দ্রে ঢোকার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রথমত দুঃখজনক হলো, আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এটা লক্ষণ ভালো নয়। সিলেটের যে সম্প্রীতির রাজনীতি, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। লাঠিসোঁটা যদি এভাবে পাওয়া যায়, তাহলে ভোটাররা কীভাবে নির্বিঘ্নে ভোট দেবে?’

আরও পড়ুন, নীলফামারী-ঠাকুরগাঁও সীমান্তে আটক জামায়াত নেতার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, ‘জামেয়া ভোটকেন্দ্রে রাতের বেলা পর্যবেক্ষকেরা কী জন্য এসেছেন, তাঁরা এখন কেন আসলেন, সেটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের ঢোকার অনুমতি কীভাবে দিলেন? পর্যবেক্ষক যদি হয়ে থাকেন, তাহলে ভোট চলাকালে তাঁরা পর্যবেক্ষণ করবেন। এখন কেন এলেন? এর জন্য দায়ী প্রিসাইডিং কর্মকর্তা।’ একইভাবে রাত ১০টার দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ওই কেন্দ্রে ঢুকিয়েছেন এবং ওই কর্মকর্তা একাধিকবার কেন্দ্রের বাইরে এসেছেন বলেও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেন।

বিষয় : সিলেট আটক পর্যবেক্ষক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টায় তিন তরুণ আটক

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত