দৈনিক সংবাদ দিগন্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস প্রতিনিধিদলের সাক্ষাৎ

নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর এবং যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেন্ট প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।আরও পড়ুন, বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসিএসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস প্রতিনিধিদলের সাক্ষাৎ