দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

জামালপুর-৩: টাকা বিতরণের অভিযোগে তিনজন আটক ও দণ্ডিত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বুধবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনুর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা টাকা বিতরণ করেন। পরে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ৯৪ হাজার ৫০০ টাকাসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন।

আরও পড়ুন, ভোটের আগে দিনাজপুরে নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের বিস্তারিত ব্রিফিং

পরে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিষয় : আটক জামালপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জামালপুর-৩: টাকা বিতরণের অভিযোগে তিনজন আটক ও দণ্ডিত

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বুধবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুনুর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, চরগোলাবাড়ী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা টাকা বিতরণ করেন। পরে আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের ৯৪ হাজার ৫০০ টাকাসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন।

আরও পড়ুন, ভোটের আগে দিনাজপুরে নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের বিস্তারিত ব্রিফিং

পরে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক আরিফ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত