দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ভোটের আগে দিনাজপুরে নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের বিস্তারিত ব্রিফিং

দুপুর সাড়ে ১২টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে র‌্যাব-১৩ দিনাজপুর প্রেস ব্রিফিং করেছেন।বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর।তিনি বলেন, দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ধরনের ঝুঁকি পর্যালোচনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে প্রহণ করেছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে ৮৪৪টি। র‌্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের আওতাধীন র‌্যাব এর ১২টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে। 

আরো পড়ুন , শরীয়তপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ

পাশাপাশি, কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এর আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।আশরাফুল কবীর বলেন, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় কাজ করে যাবে। এছাড়া, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় সাধন করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। র‌্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপুর্ণ এলাকা নজরদারিতে রাখা হবে। এছাড়া, র‌্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

 র‌্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। তিনি বলেন, পাশাপাশি, র‌্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যেকোনো ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে। র‌্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্নে রাখতে কাজ করে যাবে।

বিষয় : নিরাপত্তা র‌্যাব ভোটকেন্দ্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোটের আগে দিনাজপুরে নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের বিস্তারিত ব্রিফিং

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত