ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতিমধ্যে ২৯৯টি সংসদীয় আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য। (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুন , বিশৃঙ্খলায় জিরো টলারেন্স সতর্কবার্তা আইনশৃঙ্খলা বাহিনী
আপনার মতামত লিখুন