চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে আধুনিকায়িত ও বর্ধিত ফিজিওথেরাপি ইউনিট এবং ‘ব্রেস্ট ফিডিং কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন পুনাক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী জনাব সমিরা আজিজ।
কর্মজীবী নারী পুলিশ সদস্য ও সেবাগ্রহীতা মায়েদের জন্য একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাতৃত্বকালীন সময়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে অতিথিরা আধুনিকায়িত ফিজিওথেরাপি ইউনিট পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
আরও পড়ুন, নাটোর -১ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন