দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নাটোর -১ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী

নাটোর- ১ (লালপুর -বাগাতিপাড়া ) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে বরাবরই আলোচনায় থাকে এই আসনটি।পথ ঘাট, হাটবাজার থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই চলছে চুলচেরা বিশ্লেষণ, কার হাতে যাচ্ছে আসনটির দায়িত্ব। এসব নিয়েই কৌতূহল সাধারণ মানুষের।১৯৮৪ সালে আসনটি গঠনের পর থেকে এখানে বিএনপি ও আওয়ামী লীগ শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করছে। বর্তমানে এ আসনে বিএনপি শক্ত অবস্থান তৈরি করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বিদ্রোহী প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ফলে এবারও এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে আশা ভোটারদের। নাটোর -১(লালপুর-বাগাতি পাড়া) আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৫৯৪ জন ও মহিলা ভোটার   ১ লাখ ৮৪ হাজার ৬৮২ জন।  বেশি ভোটারের এই আসনে কৃষি, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন এখন প্রধান আলোচ্য বিষয়। বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন ও কর্মসংস্থানের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন  বিএনপি(বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপু(কলস)  ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন  বিএনপির (বহিষ্কৃত)  মোহাম্মদ ইয়াছির আরসাদ রাজন(ঘোড়া )  জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম  আজাদ (দাঁড়িপাল্লা) ,   মোঃ আব্দুল্লাহিল বাকি(ইসলামী আন্দোলন বাংলাদেশ)(হাত পাখা)  মোঃ মোয়াজ্জেম হোসেন( স্বতন্ত্র) (হরিণ)  মোঃআনসার আলী (বিপ্লবী ওয়াকার্স পার্টি) (কোদাল) মোঃ মেহেদী হাসান (গণ অধিকার  পরিষদ )(ট্রাক)  মোঃসাহেদ আলী জিন্নাহ (জাতীয় পাটি)(লাঙ্গল) মোঃসেন্টু আলী (গন সংহতি আন্দোলন)(মাথাল)  মাঠে রয়েছেন। এই আসনটি গঠিত হওয়ার পর থেকে ১৯৮৬ সালের স্বতন্ত্র প্রার্থী মমতাজ উদ্দিন, ১৯৮৮ সালে জাতীয় পার্টির নওশের আলী সরকার, ১৯৯১সাল থেকে ২০০১ সাল ৪ বার সদস্য নির্বাচিত ছিলেন বিএনপির নেতা ফজলুর রহমান পটল, ২০০৮ সালে জাতীয় পার্টির আবু তালহা, ২০১৪ সালে আওয়ামী লীগের কালাম, ২০১৮ সালে শহিদুল ইসলাম বকুল এবং ২০২৪ সালে আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী  নির্বাচিত হয়।  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন  পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল  । দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দেওয়ায় এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে বিএনপির জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু  । মনোনয়ন ঘোষণার আগে তাইফুল ইসলাম টিপু ও ইয়াসির আরাফাত রাজন ধানের শীষের আশায় ব্যাপক গণসংযোগ চালান। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে বৈধতা পান তারা । পিতার জনপ্রিয়তা   কারণে   ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলেরএই আসনে তারও শক্ত অবস্থান রয়েছে। বিএনপির এই বিদ্রোহী প্রার্থীর কারণে দলটির ভোট ভাগ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও দলের বিদ্রোহী প্রার্থীর কারণে এই আসনে বিএনপির ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিএনপির তিন  প্রার্থীর মধ্য থেকে যে কেউ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথটি খুব সহজ থাকছে না। আর সেই সুযোগে জামায়াত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে। তবে এই অঞ্চলে আওয়ামী লীগের সমর্থকদের ভোটের সংখ্যাও উল্লেখযোগ্য। তাদের ভোট যিনি নিজের পক্ষে নিতে পারবেন তিনিই হাসবেন শেষ হাসি। এ আসনের ভোটাররা কেউ কেউ বলছেন ফারজানা শারমিন পুতুল  এলাকার উন্নয়নে সংসদে যেতে সুযোগ করে দিতে চান তাকে। আবার কেউ বলছেন ফারজানা শারমিন পুতুল  জনসম্পৃক্ত ব্যক্তি তিনিই হাসবেন শেষ হাসি। আবার কেউ কেউ বলছেন একবার সুযোগ করে দিতে চান জামায়াতকে। ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা ইয়াসমিন পুতুল বলেন, আমি দীর্ঘদিন যাবত মাঠে ছিলাম এবং আছি। আমি জনগণের ভালো সাড়া পাচ্ছি। মানুষ এই আসনে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে, ইনশাল্লাহ। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীকে দলের মাথাব্যথার কারণ হিসেবে দেখছি না। ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাল্লাহ। 

বিএনপির বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু জানান, আমি দীর্ঘদিন জনজনগণের সাথে সম্পৃক্ত ছিলাম । মানুষের সাথেই আমার চলাফেরা। মাঠ পর্যায়ে ভালো সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু হলে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আমি জয়ী হব, ইনশাল্লাহ। জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন  মানুষ এখন পরিবর্তন চায়। আমরা মাঠ পর্যায়ে ভালো সাড়া পাচ্ছি। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আমরা জয়ী হব, ইনশাআল্লাহ। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর -১(লালপুর- বাগাতিপাড়া) আসনে কার হাতে যাবে জয়, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। লালপুর  ও বাগাতি পাড়া  মানুষের প্রধান প্রত্যাশা উন্নয়ন ও কর্মসংস্থান। ফলে এই আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি।#মোঃআইয়ুব আলী# লালপুর #নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০#

বিষয় : প্রার্থী নাটোর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাটোর -১ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত