বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়, তবেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একই সঙ্গে সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আর একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে সেই পথ তৈরি করতে।
আরো পড়ুন , নির্বাচনী প্রচারণা কেন্দ্র লক্ষ্য করে নুরের অফিসে আগুন
বিএনপি বরাবরই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকা পালন করে আসছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের সফর ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। তার এই আগমনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হয়েছে। এর ফলে সাংগঠনিকভাবে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।
বিষয় : গণতন্ত্র উন্নয়ন সুষ্ঠু ভোট

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন