দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণা কেন্দ্র লক্ষ্য করে নুরের অফিসে আগুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক-নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন নুরুল হক নুরের সমর্থকরা। 

আরো পড়ুন , নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

হাসান মামুনের সমর্থকদের দাবি, এ ঘটনা মামুনের সমর্থকরা নিজেরাই ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হুমকির সময় যারা উপস্থিত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নুরের সমর্থকরা।    গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এ জঘন্য ও ন্যক্কারজনক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : প্রচারণা অগ্নিসংযোগ গণঅধিকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনী প্রচারণা কেন্দ্র লক্ষ্য করে নুরের অফিসে আগুন

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি অফিসে প্রচারণার শেষ দিনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশের একটি ওষুধের দোকান ও মুদি দোকানেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অফিসটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রার বাড়ির সামনে অবস্থিত। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক-নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন নুরুল হক নুরের সমর্থকরা। 

আরো পড়ুন , নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

হাসান মামুনের সমর্থকদের দাবি, এ ঘটনা মামুনের সমর্থকরা নিজেরাই ঘটিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত দোকানদার হারুন হাওলাদারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হুমকির সময় যারা উপস্থিত ছিলেন, তাদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নুরের সমর্থকরা।    গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এ জঘন্য ও ন্যক্কারজনক হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য চরম হুমকি। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত