দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দুই দিনের পথসভা শেষে তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ করে রাতে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণে আটটি জায়গায় জনসভা করেন তারেক রহমান। লালবাগ কেল্লা জনসভা শেষ করে রাত ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন।

ঢাকা মহানগরে দু’ দিনের পথসভার শেষ দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মহানগরের আটটি জায়গায় পথসভা করবেন। রোববার সাতটি জায়গায় পথসভা করেছেন তিনি। আজ তারেক রহমান তার নিজ ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ বাসাবো তরুণ সঙ্ঘ মাঠ, ঢাকা-৫ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা-৪ জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ ধুপখোলা মাঠ, ঢাকা-৭ লালবাগ বালুর মাঠ (সাবেক আজাদ মাঠ) পথসভা করার মধ্যে দিয়ে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শেষ করবেন।

আরও পড়ুন, নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে তারেক রহমানের ভাষণ

সিলেট হযরত শাহজালাল রহ:-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জনসভা ও পথসভার কর্মসূচি শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি রাতে সিলেটে মাজার জিয়ারতের পরপরই তিনি এ কর্মসূচির সূচনা করেন। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ ও আশপাশের জেলায় জনসভা ও পথসভা করেন বিএনপির এ শীর্ষ নেতা। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ দু’ দিনের পথসভা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়।

বিষয় : নির্বাচন প্রচারণা তারেক রহমান কবর জিয়ারত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দুই দিনের পথসভা শেষে তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেন

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ করে রাতে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণে আটটি জায়গায় জনসভা করেন তারেক রহমান। লালবাগ কেল্লা জনসভা শেষ করে রাত ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন।

ঢাকা মহানগরে দু’ দিনের পথসভার শেষ দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মহানগরের আটটি জায়গায় পথসভা করবেন। রোববার সাতটি জায়গায় পথসভা করেছেন তিনি। আজ তারেক রহমান তার নিজ ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, ঢাকা-১০ কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ বাসাবো তরুণ সঙ্ঘ মাঠ, ঢাকা-৫ যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা-৪ জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ ধুপখোলা মাঠ, ঢাকা-৭ লালবাগ বালুর মাঠ (সাবেক আজাদ মাঠ) পথসভা করার মধ্যে দিয়ে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শেষ করবেন।

আরও পড়ুন, নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশে তারেক রহমানের ভাষণ

সিলেট হযরত শাহজালাল রহ:-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দেশব্যাপী জনসভা ও পথসভার কর্মসূচি শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি রাতে সিলেটে মাজার জিয়ারতের পরপরই তিনি এ কর্মসূচির সূচনা করেন। এরপর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন বিভাগ ও আশপাশের জেলায় জনসভা ও পথসভা করেন বিএনপির এ শীর্ষ নেতা। কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ দু’ দিনের পথসভা অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত