দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

শিবচরে নুরুদ্দিন মোল্লার জনসভায় জনসমুদ্র

মাদারীপুর- ১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। 

রোববার (৮ জানুয়ারি) শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো সমর্থক অংশ নেন। জনসভায় গণজাগরণ মঞ্চের মনোনয়নপ্রাপ্ত রাজিব মোল্লা স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার প্রতি একাত্মতা প্রকাশ করে সমর্থন জানান। বক্তব্যে তিনি শিবচরের প্রশাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন, ভোলায় নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৬ হাজার ৮২৫ আনসার-ভিডিপি সদস্য

সভায় উপস্থিত নেতারা জানান, শিবচর থানা ও পৌরসভার ১৮টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে ‘জাহাজ’ প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে সমর্থকেরা ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিদেশে বসে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং স্থানীয়ভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এলাকায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয় : নির্বাচন মাদারীপুর জনসভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শিবচরে নুরুদ্দিন মোল্লার জনসভায় জনসমুদ্র

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাদারীপুর- ১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। 

রোববার (৮ জানুয়ারি) শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো সমর্থক অংশ নেন। জনসভায় গণজাগরণ মঞ্চের মনোনয়নপ্রাপ্ত রাজিব মোল্লা স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার প্রতি একাত্মতা প্রকাশ করে সমর্থন জানান। বক্তব্যে তিনি শিবচরের প্রশাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন, ভোলায় নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৬ হাজার ৮২৫ আনসার-ভিডিপি সদস্য

সভায় উপস্থিত নেতারা জানান, শিবচর থানা ও পৌরসভার ১৮টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে ‘জাহাজ’ প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে সমর্থকেরা ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিদেশে বসে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং স্থানীয়ভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এলাকায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x