প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিবচরে নুরুদ্দিন মোল্লার জনসভায় জনসমুদ্র
মোঃ সবুজ মিয়া, , শিবচর, মাদারীপুর প্রতিনিধি : ||
মাদারীপুর- ১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। রোববার (৮ জানুয়ারি) শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো সমর্থক অংশ নেন। জনসভায় গণজাগরণ মঞ্চের মনোনয়নপ্রাপ্ত রাজিব মোল্লা স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লার প্রতি একাত্মতা প্রকাশ করে সমর্থন জানান। বক্তব্যে তিনি শিবচরের প্রশাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।আরও পড়ুন, ভোলায় নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত ৬ হাজার ৮২৫ আনসার-ভিডিপি সদস্যসভায় উপস্থিত নেতারা জানান, শিবচর থানা ও পৌরসভার ১৮টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়ে ‘জাহাজ’ প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে সমর্থকেরা ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জামাল কামাল নুরুদ্দিন মোল্লা বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিদেশে বসে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং স্থানীয়ভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, এলাকায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সভায় আরও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন এবং নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত