দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশুসাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সমর্থনে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এবং হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার সার্বিক সহযোগিতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভাই খলিফা পাড়ার জানাজার মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এম. এ. হাশেম রাজু। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই পরিবর্তন রোধ করতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মারুফ। তিনি বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে চন্দনাইশ ও সাতকানিয়া অঞ্চলকে নতুনভাবে গড়ে তোলা হবে। এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল সওদাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদই যোগ্য ব্যক্তি। তাঁরা এলাকায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন, নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থান রেদোয়ান-শাওনের

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মো. হাসেম, মো. জাহেদ, মো. হেলাল উদ্দিন, মো. ইউসুফ, মো. আবছার উদ্দিন, মো. আবদুল আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

বিষয় : নির্বাচন বৈঠক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চন্দনাইশে ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত