দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থান রেদোয়ান-শাওনের

হাড্ডাহাড্ডি অবস্থান রেদোয়ান-শাওনের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিএনপির ভোট। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (যিনি বহিষ্কার হয়েছেন) আতিকুল আলম শাওনের মধ্যে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা মারমুখি অবস্থানেও রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বেড়েই চলছে। এদিকে উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওনকে বিএনপি থেকে বহিষ্কার করেও কোনো কোনো ক্ষেত্রে বিদ্রোহের পথ থেকে ফেরানো সম্ভব হয়নি।

এরইমাঝে উপজেলা বিএনপির কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। তাতেও বিভক্তি ঠেকানো যায়নি। আসনটিতে অন্যান্য দলের হেভিওয়েট কোন প্রার্থী না থাকায় বিএনপি বনাম বিএনপির মধ্যে ভোটের লড়াই হবে।

আরো পড়ুন , মাকে গলাকেটে হত্যার ঘটনায় মেয়ে গ্রেপ্তার

জানা গেছে, কুমিল্লা-৭ চান্দিনা আসনে বিএনপির একক প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন। এ আসনে এলডিপির প্রার্থী ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

তফশিল ঘোষণার পর জোট সংক্রান্ত বিরোধের জের ধরে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের মনোনয়ন পান। এতে বিএনপির মধ্যে বিভক্তি দেখা দেয়। দলের একটি অংশ রেদোয়ান আহমেদের সঙ্গে গেলেও অপর একটি অংশ শাওনের পক্ষে অবস্থান নেয়। যার ফলে ওই আসনে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। 

এরইমধ্যে বিএনপির প্রার্থী আতিকুল আলম শাওনকে বিদ্রোহের পথ থেকে ফেরাতে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়। কিন্তু তিনি কিছুতেই মাঠ ছাড়তে রাজি হননি। এতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ। 

স্থানীয়রা বলছে, বিএনপির ভোট এখন দুই ভাগে বিভক্ত। পাশাপাশি দলটির নেতাকর্মীরাও বিভক্ত। আসনটিতে বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বনাম বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন হেভিওয়েট প্রার্থী। দুজনই ভোটের মাঠে কাছাকাছি অবস্থানে রয়েছে।

উপজেলার মাধাইয়া এলাকার ভোটার হাজী নজরুল ইসলাম, ইলিয়াস আলী, আকবর শেখ, আইয়ুব আলী বলেন, চান্দিনায় দুই প্রার্থীর অবস্থান সেয়ানে-সেয়ানে। অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ নিশ্চিত হতে পারে। 

বিএনপির প্রার্থী ড. রেদোয়ান আহমেদ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনো বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। তারা বিভিন্ন ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তারপরও এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

বিষয় : লড়াই রেদোয়ান-শাওন দুই ভাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থান রেদোয়ান-শাওনের

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত