জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ জামিনের এ আদেশ দেন।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি হেফাজতে।
আরও পড়ুন, এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট
আপনার মতামত লিখুন