দৈনিক সংবাদ দিগন্ত

এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (শুল্ক ও আবগারি) মো. মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, মো. মতিউর রহমান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে, তা ভোগদখলে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, মো. মতিউর রহমানের নামে নারায়ণগঞ্জে চারটি প্লট ক্রোকের আদেশ

মতিউর রহমানের এ কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : এনবিআর দুদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য (শুল্ক ও আবগারি) মো. মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, মো. মতিউর রহমান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ মোট ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে, তা ভোগদখলে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন, মো. মতিউর রহমানের নামে নারায়ণগঞ্জে চারটি প্লট ক্রোকের আদেশ

মতিউর রহমানের এ কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত