সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ ১ আসনের দাড়ি পাল্লা প্রতীক এর সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচনী জনসভায় বলেন, ইনসাফ ভিত্তিক সরকার গঠনে দাড়ি পাল্লায় ভোট চাই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার সময়, মধ্যনগর উপজেলা সদর বাজারে বিশাল জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময় মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মদ আলী হোসেন এর সভাপতিত্বে, ও মধ্যনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ সভাপতি মোঃ আব্দুল মোসাব্বির এর সঞ্চালনায়, আয়োজিত এই সভায়, প্রধান অতিথির বক্তব্যে দেন, সুনামগঞ্জ ১ আসনের জামায়াতের মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের পদপ্রার্থী, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমির ও উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ,জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাবীর,জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোঃ লুৎফর রহমান দুলাল, জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান পিয়াস প্রমুখ। এছাড়াও স্হানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন, শরীয়তপুরে চারটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও এক নারীসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী
এসময় প্রধান অতিথি তোফায়েল আহমেদ খাঁন বলেন, আমি আপনাদের এমপি বা নেতা হতে চাই না,আমি আপনাদের ভাই হতে চাই। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ও ইনসাফ এর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে, জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী কোনদিন চাঁদাবাজি দুর্নীতি,দখলবাজি এবং ঘোষের বানিজ্য করেনা। তাছাড়া সুনামগঞ্জ ১ আসনের হাওর অঞ্চলের দরিদ্র চাষা বুষা ও সকল শ্রেনী পেশার মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান, কারও হুমকি দুমকি আপনারা ভয় করবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং দাড়ি পাল্লায় ভোট দিবেন। আমরা ১৮ কোটি মানুষের ইনসাফ ভিত্তিক সরকার চাই। বেকার যুবক যুবতীর কর্মসংস্হানের ব্যবস্হা করতে চাই। পরিশেষে বাংলাদেশ সংস্কারে হ্যা ভোট দেওয়ার আহবান জানান। এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন