ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বিচারিক অগ্রগতি সামনে এসেছে। সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত ১৯ এপ্রিল এই পরোয়ানা জারি করেন। মামলাটি ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করা একটি পুরোনো মামলা, যা দীর্ঘ সময় পর আবারও সক্রিয় হয়েছে।মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অর্থ স্থানান্তর ও উত্তোলনের মাধ্যমে ওই অর্থ আত্মসাত করা হয়। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়।আরও পড়ুন , “স্বাস্থ্যসেবা অধিকার, কোনো সুবিধা নয়” : ডা. জুবাইদা রহমানআজ আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে তোফায়েল আহমেদের আইনজীবী জানান, তিনি গুরুতর অসুস্থ এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এ কারণে আদালতে হাজির হতে পারেননি বলে দাবি করা হয়।অন্যদিকে দুদকের পক্ষ থেকে এ আবেদনকে গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানানো হয়। আদালতও আবেদন নামঞ্জুর করেন এবং মামলার কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।এছাড়া জানা গেছে, মামলার আরেক আসামি জামিনে থাকলেও পলাতক অবস্থায় থাকায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে।সব মিলিয়ে দীর্ঘদিন স্থগিত থাকা এই দুর্নীতির মামলা আবারও নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক অঙ্গনে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।