দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

শরীয়তপুরে চারটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও এক নারীসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী

শরীয়তপুরে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও এক নারীসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে  শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, এমিউনিশন, কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শরীয়তপুর সদরের আংগারিয়া, ডামুড্যার ধানকাঠি ও নড়িয়ার নয়ন মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।   

সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে লে: কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, একটি টমাহক শট গান, দুইটি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এমিউনিশন, একটি বিদেশি ড্যাগার, তিন বোতল বিদেশি মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ সদরের আংগারিয়া এলাকা থেকে সাত মামলার আসামী মঞ্জুর হোসেন মন্টু তালুকদারের স্ত্রী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসমত জাহান ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন, বান্দরবান সদর উপজেলার রেইচা ও সুয়ালক ইউনিয়নে শ্রমিক দলের নির্বাচনী প্রচারণা

এছাড়া ডামুড্যা উপজেলার এরিকাঠি এলাকা থেকে ইলেকট্রিক শক মেশিন, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া নড়িয়ার উপজেলার মোক্তারের চর এলাকা থেকে রাব্বি মোড়ল নামে এক যুবকসহ একটি একনলা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

তিনি জানান, ৯ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্ত ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর জেলা শহরে দায়িত্বরত রয়েছে। ইতোমধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান পরিচালনার মাধমে প্রায় ৩ শতাধিক ককটেল, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। এসময় শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। 

বিষয় : আটক শরীয়তপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শরীয়তপুরে চারটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও এক নারীসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে  শরীয়তপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, এমিউনিশন, কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শরীয়তপুর সদরের আংগারিয়া, ডামুড্যার ধানকাঠি ও নড়িয়ার নয়ন মাদবর কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।   

সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে লে: কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান জানান, একটি টমাহক শট গান, দুইটি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এমিউনিশন, একটি বিদেশি ড্যাগার, তিন বোতল বিদেশি মদ ও মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদিসহ সদরের আংগারিয়া এলাকা থেকে সাত মামলার আসামী মঞ্জুর হোসেন মন্টু তালুকদারের স্ত্রী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসমত জাহান ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন, বান্দরবান সদর উপজেলার রেইচা ও সুয়ালক ইউনিয়নে শ্রমিক দলের নির্বাচনী প্রচারণা

এছাড়া ডামুড্যা উপজেলার এরিকাঠি এলাকা থেকে ইলেকট্রিক শক মেশিন, দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া নড়িয়ার উপজেলার মোক্তারের চর এলাকা থেকে রাব্বি মোড়ল নামে এক যুবকসহ একটি একনলা বন্দুক, ৭টি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

তিনি জানান, ৯ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্ত ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর জেলা শহরে দায়িত্বরত রয়েছে। ইতোমধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান পরিচালনার মাধমে প্রায় ৩ শতাধিক ককটেল, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। এসময় শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত