দৈনিক সংবাদ দিগন্ত

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন। 

আরো পড়ুন , বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ

ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা তুরস্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

তুরস্কের দক্ষিণাঞ্চলে রবিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন। 

আরো পড়ুন , বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ

ডিএইচএ সংবাদ সংস্থা জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ করেননি।

তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত