দৈনিক সংবাদ দিগন্ত

ইউক্রেনে রাশিয়াকে হারাতে পারেনি ইউরোপ : মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপ রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। বরং রাশিয়াকে হারাতে গিয়ে ইউরোপীয় দেশগুলো নিজেদের অর্থনীতির বড় ক্ষতি করেছে। এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ‘কৌশলগত পরাজয়’ চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা কিছুই অর্জন করতে পারেনি। তার ভাষায়, ইউরোপ নিজের কাজেই ‘নিজেদের অস্তিত্বের ভিত্তি দুর্বল করছে’, যা তাকে বিস্মিত করেছে।

এদিকে মেদভেদেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প একজন কার্যকর নেতা এবং তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। উল্লেখ্য, ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত করতে চান। তিনি বারবার বলেছেন—ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তি খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের নতুন দফার আলোচনা এ সপ্তাহে আবুধাবিতে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, ভারতের নতুন বাজেটে বাংলাদেশে সহায়তা ৫০ শতাংশ কম

ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক না নেতিবাচক—এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, মার্কিন জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে। তিনি আরও বলেন, ট্রাম্পকে ঘিরে যে ‘অরাজকতা’ হয়, বাস্তবে তা সত্য নয়।

বিষয় : ইউক্রেন ইউরোপ মেদভেদেভ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউক্রেনে রাশিয়াকে হারাতে পারেনি ইউরোপ : মেদভেদেভ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপ রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। বরং রাশিয়াকে হারাতে গিয়ে ইউরোপীয় দেশগুলো নিজেদের অর্থনীতির বড় ক্ষতি করেছে। এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ‘কৌশলগত পরাজয়’ চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা কিছুই অর্জন করতে পারেনি। তার ভাষায়, ইউরোপ নিজের কাজেই ‘নিজেদের অস্তিত্বের ভিত্তি দুর্বল করছে’, যা তাকে বিস্মিত করেছে।

এদিকে মেদভেদেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্প একজন কার্যকর নেতা এবং তিনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। উল্লেখ্য, ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত করতে চান। তিনি বারবার বলেছেন—ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তি খুব কাছাকাছি। যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের নতুন দফার আলোচনা এ সপ্তাহে আবুধাবিতে হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, ভারতের নতুন বাজেটে বাংলাদেশে সহায়তা ৫০ শতাংশ কম

ট্রাম্প রাশিয়ার জন্য ইতিবাচক না নেতিবাচক—এমন প্রশ্নের জবাবে মেদভেদেভ বলেন, মার্কিন জনগণ ট্রাম্পকে নির্বাচিত করেছে এবং মস্কো সেই সিদ্ধান্তকে সম্মান করে। তিনি আরও বলেন, ট্রাম্পকে ঘিরে যে ‘অরাজকতা’ হয়, বাস্তবে তা সত্য নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত