দৈনিক সংবাদ দিগন্ত

সালমন-ঐশ্বরিয়ার সম্পর্কের অজানা গল্প

সালমন-ঐশ্বরিয়ার সম্পর্কের অজানা গল্প
সালমন-ঐশ্বরিয়ার সম্পর্কের অজানা গল্প

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমন খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে এখনও দর্শকমনে কৌতূহলের শেষ নেই। দু’জনেই এখন নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু তারপরও এখনও তাদের নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি, এক আলোচনায় উঠে এল ঐশ্বরিয়ার পুরনো সম্পর্কের নানা কাহিনি। প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিং ভাগ করে নিলেন এমনই এক ঘটনা।

সালমান এবং ঐশ্বরিয়ার সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এখন সালমানের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও এক সময় ভাইজানের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তার। সেই সম্পর্ক না থাকলেও স্মৃতিগুলো মাঝে মাঝেই ভিড় করে আসে। পরিচালক বলেন, “সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা থাকতেন শচীন টেন্ডুলকারের আবাসনেই। মাঝে মাঝেই সালমান যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বরিয়াকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনও দিন আমাদের বন্ধুত্ব হয়নি।”

আরও পড়ুন, প্রকাশ্যে নুসরাতের ডাকনাম

ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি নিয়েও আলোচনা করেন পরিচালক। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া, ঘটনা এমন নয়। বরং নিজের ব্যক্তিগত জীবনকে সবকিছুর আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। পরিচালক বলেন, “সালমানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপারমডেল রাজীব মুলচান্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল, তা নয়।” তারপর সালমানের সঙ্গেও বন্ধুত্ববিচ্ছেদ হয় পরিচালক শৈলেন্দ্রের।

বিষয় : বলিউড ঐশ্বরিয়া সালমন খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সালমন-ঐশ্বরিয়ার সম্পর্কের অজানা গল্প

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমন খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে এখনও দর্শকমনে কৌতূহলের শেষ নেই। দু’জনেই এখন নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু তারপরও এখনও তাদের নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি, এক আলোচনায় উঠে এল ঐশ্বরিয়ার পুরনো সম্পর্কের নানা কাহিনি। প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিং ভাগ করে নিলেন এমনই এক ঘটনা।

সালমান এবং ঐশ্বরিয়ার সম্পর্ক খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। এখন সালমানের সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও এক সময় ভাইজানের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল তার। সেই সম্পর্ক না থাকলেও স্মৃতিগুলো মাঝে মাঝেই ভিড় করে আসে। পরিচালক বলেন, “সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল হিংস্র প্রেমের কাহিনি। তখন নায়িকা থাকতেন শচীন টেন্ডুলকারের আবাসনেই। মাঝে মাঝেই সালমান যাতায়াত করতেন। অনেকেই সেই কাহিনি জানেন। আমি যদিও ঐশ্বরিয়াকে চিনতাম ওর আগের সম্পর্ক থেকে। যদিও কোনও দিন আমাদের বন্ধুত্ব হয়নি।”

আরও পড়ুন, প্রকাশ্যে নুসরাতের ডাকনাম

ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি নিয়েও আলোচনা করেন পরিচালক। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে খুব বেশি সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া, ঘটনা এমন নয়। বরং নিজের ব্যক্তিগত জীবনকে সবকিছুর আড়ালেই রাখতে চাইতেন অভিনেত্রী। পরিচালক বলেন, “সালমানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপারমডেল রাজীব মুলচান্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক নিয়ে যে খুব আলোচনা হয়েছিল, তা নয়।” তারপর সালমানের সঙ্গেও বন্ধুত্ববিচ্ছেদ হয় পরিচালক শৈলেন্দ্রের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত