শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মতো এবারও বিশ্বের জনপ্রিয় তারকারা হাজির হয়েছেন এই জমকালো আয়োজনে। তবে এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম।আরও পড়ুন, বুঝে শুনে পরীমনিদীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া। ২০০২ সাল থেকে নিয়মিত অংশ নেওয়া এই অভিনেত্রী ২০০৩ সাল থেকে ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও যুক্ত আছেন। কিন্তু কান ২০২৬-এর আগে ল’রিয়ালের নতুন প্রোমো ভিডিও ও পোস্টারে তাকে দেখা না যাওয়ায় সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।আরও পড়ুন, শেফালীর মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যকে গুজব বললেন পরাগফ্রান্সের কান শহরে চলমান উৎসব উপলক্ষে প্রকাশিত প্রচারণামূলক পোস্টারে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটসহ আরও কয়েকজন ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া। এরপর থেকেই ভক্তদের মধ্যে দেখা দেয় নানা জল্পনা। সামাজিক মাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করে মন্তব্য করেন, “ঐশ্বরিয়া ছাড়া ল’রিয়ালকে কল্পনাই করা যায় না।” আবার কেউ কেউ বলেন, “তিনি পুরো এশিয়ার প্রতিনিধিত্বকারী মুখ ছিলেন।”আরও পড়ুন, তিন ব্যর্থ বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য মীরা বাসুদেবনেরবিষয়টি ভাইরাল হওয়ার পর অবশেষে মুখ খোলে ল’রিয়াল প্যারিস। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ঐশ্বরিয়া একজন জীবন্ত কিংবদন্তি এবং তিনি জানেন কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। প্রতি বছরের মতো এবারও তিনি কানে উপস্থিত থাকবেন বলেই আশা প্রকাশ করা হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা—সব জল্পনা কাটিয়ে কবে এবং কী চমক নিয়ে কান রেড কার্পেটে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন।