নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় পেছন দিক থেকে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এনসিপির দুই কর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা এনসিপির সভাপতি শামছুল তিব্রিজ জানান, হামলায় দলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, ‘শুক্রবার তালতলা বাজারে হান্নান মাসউদের নির্বাচনি কার্যালয় ভেঙে দেওয়া হয়। আজ সন্ধ্যায় কার্যালয় পরিদর্শনে আসেন মাসউদ। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।’ শামছুল তিব্রিজের অভিযোগ, ‘ওই পথসভায় হান্নান মাসউদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে ইট ছুড়ে মারা হয়।’ এ বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। আজকের হামলাও সেই ষড়যন্ত্রের অংশ।’
আরও পড়ুন, নারীরা মায়ের জাতি : জামায়াত আমীর
এনসিপির এ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমি ইতোমধ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে জড়িতরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমকে ফোন করা হলেও তিনি ধরেননি।হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম মোতায়েন করা হয়েছে। অন্ধকার স্থান থেকে একটি ইট নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
বিষয় : এনসিপি নোয়াখালী হান্নান মাসউদ ইট নিক্ষেপ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন