দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

নারীরা মায়ের জাতি : জামায়াত আমীর

নারীরা মায়ের জাতি : জামায়াত আমীর
নারীরা মায়ের জাতি : জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা নির্বাচনী জনসভায়  আমিরে জামায়াত  ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তাঁর দল যুদ্ধ ঘোষণা করেছে। তিনি অঙ্গীকার করেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে এক রাতের ব্যবধানেই দেশের চিত্র বদলে দেওয়া হবে। ইনশাআল্লাহ। 

৩০ জানুয়ারী জুমাবার বেলা তিনটায় লক্ষ্মীপুর সরকারী সামাদ স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আসছে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার সুযোগ পেলে ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘জুলাই বিপ্লব হয়েছে বলেই আজ আমরা কথা বলতে পারছি, ভোট দিতে পারব। আমরা এমন এক বাংলাদেশ গড়ব যেখানে একজন রিকশা চালকও তাঁর যোগ্যতাবলে এমপি-মন্ত্রী হতে পারবেন। 

পরে প্রধান অতিথি লক্ষ্মীপুরের চারটি আসনে প্রার্থীদের হাতে ১১ দলীয় জোটের প্রতীক তুলে দেন। এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা মো. মাহবুব আলম এর হাতে শাপলা কলি, লক্ষ্মীপুর-২ (সদর একাংশ ও রায়পুর) আসনের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) ডা. রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) জেলা জামায়াত সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ’র হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন। ১১ দলীয় জোটের প্রধান ডাঃ শফিকুর রহমান।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, জাকসু জিএস মাজহারুল ইসলাম। 

আরও পড়ুন, মেহেরপুর সদরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও খায়রুল ইসলাম

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ,  সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ,  এডভোকেট মহসিন কবির মুরাদ ,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, ছাত্রশিবির জেলা সভাপতি আবদুর রহমান সহ নেতৃবৃন্দ। জনসভার প্রধান অতিথি তার বক্তব্য বলেন ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে আছে। আমরা মনে করি বর্তমান সরকার চাহিদা অনুযায়ী সে রকম আয়োজন করবে। দেশের বিভিন্ন স্থানে নারী সমাজের উপর আক্রমণ, হামলা হচ্ছে তারা এগারো দলীয় জোটকে সমর্থন করার কারণে এ হামলার কারণ বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে উল্লেখ করেন নারীরা মায়ের জাতি তাদের উপর আক্রমণ করে কেউ কখনো ক্ষমতায় আসতে পারেনি

জনসভা শেষে ডা. শফিকুর রহমান ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। উক্ত নির্বাচনী জনসভা কে কেন্দ্র করে সকাল থেকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ জনতার স্রোত পরিলক্ষিত হয় জেলা শহরের দিকে। জনসভা কে কেন্দ্র করে দুপুর থেকেই জেলা  শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা যায়।

বিষয় : জামায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নারীরা মায়ের জাতি : জামায়াত আমীর

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত