নোয়াখালীর হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা তার জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে আপত্তিকর ও ভুয়া ধর্ষণের প্রসঙ্গ উত্থাপনের জন্য সমালোচনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নামেন এবং সংসদে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থাকা একজন সংসদ সদস্যের জন্য এ ধরনের মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক।আরো পড়ুন , দাউদকান্দিতে অজ্ঞাত বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহতবক্তারা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তারা দাবি করেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।মিছিলে অংশ নেওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে হাতিয়াসহ জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে স্থানীয়রা তার বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”