দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

ডিবি পুলিশের অভিযানে চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ভালুকা মডেল থানা এলাকায় সংঘটিত বহুল আলোচিত একটি দস্যুতা মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, ৪২৪টি লিড এসিড ব্যাটারি এবং ব্যাটারি বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাত আনুমানিক ১২টা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জিঅজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মেসার্স এম এ ভূইয়া ট্রান্সপোর্টের মাধ্যমে একটি খোলা পিকআপ ভাড়া করা হয়। চালান মোতাবেক পিকআপটিতে ৪৬০টি লিড এসিড ব্যাটারি (মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা) ও ফ্রি হিসেবে ৬৩টি টি-শার্ট বোঝাই করে ডেলিভারি ম্যান মোঃ রুবেল হাওলাদারকে সঙ্গে দিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর বাজারের মামুন সাইকেল ও পদ্মা সাইকেল স্টোরে পাঠানো হয়।

পথিমধ্যে একই দিন ভোর ৪টার দিকে ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের ঢাকাুময়মনসিংহ মহাসড়কের পাশে পুষ্প কানন ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে পৌঁছালে চালক লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ ও তার সহযোগীরা পিকআপটি থামিয়ে ডেলিভারি ম্যানকে মারধর করে। এ সময় তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পিকআপসহ ব্যাটারি ও টি-শার্ট লুট করে তারা পালিয়ে যায়। 

আরও পড়ুন, রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

ঘটনার পর ময়মনসিংহ জেলার  পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিক-নির্দেশনায়  এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্  আল মামুন এর সর্বিক তত্ত্বাবধানে  ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি রাত ৯টা ৫ মিনিটে ঢাকা জেলার খিলক্ষেত থানাধীন বটতলা ভূমি অফিসের সামনে থেকে মূল আসামি লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি রাত দেড়টায় গাজীপুর জেলার টঙ্গী আনাড়কলি মোড় এলাকা থেকে মোহাম্মদ আলী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যমতে ৩০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় খিলক্ষেত থানাধীন বালুরঘাট এলাকা থেকে লুণ্ঠনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি (মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা) উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় একটি বাসার দ্বিতীয় তলা থেকে ২০৩ কার্টুনে সংরক্ষিত ৪২৪টি লিড এসিড ব্যাটারি (মূল্য আনুমানিক ২৯ লাখ ১৮ হাজার টাকা) এবং ব্যাটারি বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জিঅজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেলিভারি ম্যানেজার মোঃ রাসেল সরকার বাদী হয়ে লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লোকমান ওরফে সাগর ওরফে মিনহাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

বিষয় : গ্রেপ্তার ময়মনসিংহ অভিযান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ডিবি পুলিশের অভিযানে চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত