দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা- ২০২৬ (৩০ জানুয়ারি)  রাজশাহীর সিক্সটি ফোরটি কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র অন্তরবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এলামনাই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর সভাপতি প্রকৌ. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন শিক্ষক (অব:) খাইরুল ইসলাম, খাদ্য অধিদফতরের ডেপুটি ডিরেক্টর (অব:) প্রকৌ. একরামুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক প্রকৌ. জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ আবু হানিফ, উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আইডিইবি রাজশাহী জেনিকের আহ্বায়ক প্রকৌ. এ আর জামিল ইদি, সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার আহমদ আল মঈন পরাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর চীফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ,  রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌ. ইকবাল হাসান বাচ্চু, প্রকৌ. হাফিজুর রহমান চঞ্চল, প্রকৌ. আবুল কালাম আজাদ,কার্যনির্বাহী সদস্য মো: হাফিজুল হক হ্যাপিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট প্রকৌশলী ও অতিথিবৃন্দ। 

এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য, সিনিয়র এলামনাই ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ১৯৭১ সাল ও ৫ আগস্ট ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন এবং রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর ঐ সকল শিক্ষার্থী যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্বার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আইডিইবি রাজশাহী জেনিকের সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব। এরপর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রকৌ. রেজাউল হুদা কোকো।  মিলনমেলায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। 

আরও পড়ুন, বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের পিকনিক - ২০২৬ অনুষ্ঠিত

এর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকুরীতে সহায়তা প্রদান, সদস্যদের প্রয়োজনীয় সহায়তা, সামাজিক কর্মকাণ্ড হিসেবে শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ। শেষে অতিথিবৃন্দ রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন-এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য আরিফুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন জাহিদুল ইসলাম সজল, সবুজ মাহমুদ, এম এ ইসলাম জয়, সোহানুর ইসলাম সবুজ প্রমুখ।

বিষয় : রাজশাহী মিলনমেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশনের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত